1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, নিখোঁজ ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:৫৫ am

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৪ জেলের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। আজ রাতে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট। আজ সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। প্রাথমিকভাবে ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।

সাগরে নিখোঁজ ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়ে ফিশিং বোটটি সাগরে ভেসে যায়। এতে অনেকেই নিখোঁজ হন। কয়েকজনকে আশপাশের মাছ ধরার নৌকাগুলো উদ্ধার করে। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরে আসেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ