1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড-ভাঙচুরের ঘটনায় মামলা করবে ফায়ার সার্ভিস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ১০:১৩ am

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা করবে ফায়ার সার্ভিস।

মামলা করতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বংশাল থানায় যাবে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তারা।

বুধবার (৫ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও সদর দপ্তরের ভাঙচুরের ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) অধিদপ্তরের তরফ থেকে বংশাল থানায় একটি মামলা করা হবে।

এরআগে বংশাল থানায় (পুলিশের পক্ষ থেকে) একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছিলেন লালবাগ ডিভিশনের (ডিসি) মো. জাফর হোসেন।

বুধবার (৫ এপ্রিল) রাতে তিনি বলেন, বঙ্গবাজারে আগুন নেভানোর সময় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে বংশাল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য যাচাই করে এই মামলা করা হচ্ছে। মামলায় আসামিদের নাম থাকতে পারে অথবা অজ্ঞাত হিসেবেও হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ভাঙচুর করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আলাদাভাবে সেটারও মামলা হবে।

এদিকে জানা গেছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই তথ্যটি নিশ্চিত করেছেন রাতে রমনা ডিভিশনের (ডিসি) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় গতকালই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সবকিছুই আইন অনুযায়ী আগাবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ