
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে বংশাল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। রাতে মামলাটি রেকর্ড হতে পারে। বুধবার (৫ এপ্রিল) রাতে লালবাগ ডিভিশনের (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য যাচাই করে এই মামলা করা হচ্ছে। মামলায় আসামিদের নাম থাকতে পারে অথবা অজ্ঞাত হিসেবে্ও হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ভাঙচুর করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আলাদাভাবে সেটারও মামলা হবে ।
এছাড়া বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন রাতে রমনা ডিভিশনের (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় গতকালকেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সবকিছুই আইন অনুযায়ী আগাবে।
ভিন্নবার্তা/এমএসআই