বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহনের সংখ্যা কমেছে প্রায় ৪০ ভাগ। এতে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের সংখ্যাও কমেছে। ফলে টোল আদায়ও কমেছে অনেক। অবরোধে ৩২ ঘণ্টায় ১৮ হাজার ৩৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ২২ হাজার ৫০ টাকা।
বিষয়টি বঙ্গবন্ধু সেতুর প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ১৩ হাজার ৮৭১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে এক কোটি ৩০ লাখ ১৮ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে চার হাজার ৪৮৪টি। এতে টোল আদায় হয়েছে ৩৫ লাখ তিন হাজার ৮৫০ টাকা।
পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বিএনপির অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা খুবই কম। তবে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেছে।
টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকার সোহেল মিয়া, রফিকুল ইসলামসহ একাধিক বাস চালক জানিয়েছেন, অবরোধে ক্ষতির আশঙ্কায় বাস মালিকরা গাড়ি বের করতে দেয়নি। এতে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কমসংখ্যক বাস ঢাকায় ছেড়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051