জাতীয় পার্টির কো: চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তিনি সর্ব কালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তিনি কোনো বিশেষ দল বা গোষ্টির নেতা নন, তিনি বাঙ্গালি জাতীর জনক, বাঙ্গালীর হাজার বছরের আরাধ্য পুরুষ। কোনো দল বা গোষ্টির যদি বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্ধী করে রাখতে চায়, তাহলে তা হবে জাতির জন্য দুঃখজনক।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার বিকালে শ্যামপুরে নিজের ব্যাক্তিগত উদ্যোগে আয়োজিত দোয়া ও শোক সভায় তিনি এই কথা বলেন।
ঢাকা-৪ আসনের এমপি ও জাপা নেতা বাবলা আরো বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনতা করে দিয়েছিলো বলেলেই, আমি এমপি হতে পেরেছি, আমার নেতা প্রয়াত পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রপতি হতে পেরেছেন। অনেকেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, জেনারেল, বিচারপ্রতি হয়েছে। আমার নেতা পল্লীবন্ধু এরশাদ সংসদে বলে গেছেন, বঙ্গবন্ধু পুরো বাঙ্গালী জাতির পিতা। ক্ষমতায় থাকার সময় প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমার নেতা এরশাদই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন।
বাবলা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা। তার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সে লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে পরিচিত করতে সক্ষম হয়েছে। শোক সভায় আরো বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব আওয়ামীলীগ নেতা ড.আওলাদ হোসেন,শ্যামপুরথানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর ও কদমতলীথানা আওয়ামীলীগের সভাপতি মোঃনাসিম মিয়া,সাবেক কাউন্সিলর ও কদমতলীথানা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী নূর হোসেন,৫৪ নং ওর্যাড কাউন্সিলর হাজী মোঃমাসুদ, কদমতলীথানা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শেখ মাসুক, শ্যামপুর থানা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর সাথী ও নাজমা খোকন,শ্যামপুরথানা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজাম্মান বাবুল,৫১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি রোকন উদ্দিন,যুব মহিলা লীগের মহানগর দক্ষিন এর সাংগঠনিক সম্পাদক জবা খানম,প্রমূখ। শ্যামপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051