নেত্রকোনার আটপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় মো. রাসেল মিয়াকে(৩৩) রোববার রাতে আটক করেছে পুলিশ। রাসেল আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের অনিত মিয়ার ছেলে ও বিএনপি’র সমর্থক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়ার লক্ষীপুর গ্রামের রাসেল মিয়া শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে আপত্তিকর স্ট্যাটাস দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাহাত বিশ্বাসের ফেইসবুক ম্যাসেঞ্জারে এবং রাহাত বিশ^সকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
পরে রাহাত বিশ্বাস বিষয়টি আটপাড়া থানা পুলিশকে জানায়। আটপাড়া থানার এসআই সামছুল হক রোববার রাতে রাসেল মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস বাদী হয়ে সোমবার দুপুরে রাসেল মিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাসেল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051