বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ এ ভূষিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা, কবি, লেখক ও আবৃত্তিকার, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি, ২০২২) তার হাতে এ পদক তুলে দেন।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে ৫০ গুণী ব্যক্তিত্বকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন মরনোত্তর সম্মাননা পান। আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পীযুষ বন্দ্যোপাধ্যায় আবৃত্তি, বেতার, মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্রে দ্যুতি ছড়িয়েছেন দশকের পর দশক। তার ভরাট কণ্ঠের আবৃত্তি ও সংলাপে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। তিনি একজন লেখকও। বেশ কিছু গল্প ও উপন্যাসের বই রয়েছে তার। তিনি নিয়মিত কলাম লেখেন পত্রিকায়।
মঞ্চ নাটকে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য। নামি নাট্যদল ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য তিনি। এই দলের হয়ে তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে- কীর্তনখোলা, প্রাচ্য, বনপাংশুল, শকুন্তলা ও বাসন প্রভৃতি। তিনি অভিনয় করেছেন একাত্তরের যিশু, মহামিলন, উত্তরের খেপ, মেঘলা আকাশ, আধিয়ার, আমার আছে জল, আমার বন্ধু রাশেদ, গেরিলাসহ অনেক কালজয়ী সিনেমায়। এখন বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার গুরুদায়িত্বও সফলভাবে পালন করছেন তিনি।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051