1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ৭:৪৬ pm

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে ধানমন্ডি ৩২-এ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।গত বৃহস্পতিবার এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম সদস্য এ্যাড.শহিদুল ইসলাম টিটু ও কর্মীবান্ধব নেতা বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড.জিয়াউল হক চৌধুরী বাবুর নির্দেশনায় এ সময় জাতীয় আইন কলেজ এর নবনির্বাচিত সভাপতি মোসা: রোকেয়া সুলতানা, সাধারন সম্পাদক কাজী রুমা, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় আইন কলেজের সহ সভাপতি মাহমুদা আলী মেনুকা, মোহাম্মদ আব্দুল মমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক- রিফাত রোকসানা (সুবর্ণা), কামরুজ্জামান ফোরকান, দপ্তর সম্পাদক- মো: মহিদুল ইসলাম, কর্মসংস্থান সম্পাদক- দিলুফা ইয়াসমিন (দিলা), বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক -মলয় কুমার প্রমানিকসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় আইন কলেজ শাখার নবনির্বাচিত কমিটি এর পক্ষ থেকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ