1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৮:০১ pm

মহান বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ (এমপি), কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, বিএনপি-জামায়াতসহ সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে। সকল গুজব, মিথ্যা, বিএনপি-জামায়াতের সকল যড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে মূখ্য লক্ষ্য সে লক্ষ্যে আমরা এগিয়ে যাব।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ