শিমুল খান ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কর্মসূচি পালন করেছে পল্টন থানা আওয়ামীলীগ।
শনিবার পল্টন কমিনিউটি সেন্টারে সামনে দোয়ার মাহফিল ও তোবারক বিতরণ করা। এছাড়াও গরীব দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং পল্টন থানার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি বলেছেন, জাতির পিতার খুনি মাজেদের স্বীকারোক্তিতে জিয়ার মদদ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাশাপশি মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি।
এসময় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক আবুল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে সকল প্রকার অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এবং আমরা স্বাধীন দেশ, মানচিত্র ও লাল-সবুজের পতাকা পেতাম না।
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিও জানান পল্টন থানা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক আবুল।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। এভাবেই অনুষ্ঠানটিতে শোককে শক্তিতে রূপান্তরিত করার স্লোগানে মুখরিত করে পল্টন থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন। স্বাস্থ্যবিধি মেনেই উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে শোক দিবস পালন করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এইচ এম রায়হান। সাবেক সাধারণ সম্পাদক পল্টন থানা সেচ্ছাসেবকলীগ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরি, মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ কামাল, কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক আবুল, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খান সেলিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম রায়হান, পল্টন ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি শেখ নাজমুল হোসাইন (মিরন) সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051