1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা অর্পণ

সানোয়ার আরিফ, রাজশাহী 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৩ pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ম্যুরালে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথমে সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অতিথিবৃন্দ। এরপর বেলা ১১টায় কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিণী তৌফিকা আনোয়ার সহ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ