1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৭:১৮ pm

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস হবে না। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের চোখের মনি হয়ে চিরদিন বেঁচে থাকবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকবেন এদেশের জনগণের মুকুট হয়ে।

শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের নির্বাহী প্রধান মো. জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজ দান মার্শাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সাইদুর রহমান, সদর উপজেলার সাবেক কমান্ডার, মো. লোকমান হাকিম প্রমুখ। সঞ্চালনে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার অনিন্দা ভৌমিক।
উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম শামীম আলম সরকান বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্কুল, কলেজ। এ ছাড়া হুইপ ইকবালুর রহিম চেহেলগাজী মাজার প্রাঙ্গন, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মহারাজা গিরিজানাথ স্কুলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ