দেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু ছিলেন একজন যোদ্ধা এবং রাশিয়া তাকে সেভাবেই স্মরণ করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই কথা বলেন।
বঙ্গবন্ধুকে রাশিয়ার একজন সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দুই মাসের মধ্যে মার্চ ১৯৭২-এ বঙ্গবন্ধু মস্কো সফর করেন। ওই সময়ে পরস্পরের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাশিয়া সব সময়ই রাজনীতিক সমর্থণ দিয়েছে জানিয়ে তিনি বলেন, ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার জন্য সোভিয়েত নেভির একটি দল পাঠানো হয়েছিল। বাংলাদেশ রাশিয়ার এই সমর্থণকে মনে করেছে, যা প্রশংসার যোগ্য।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। এর পাশাপাশি এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রারিদ্রতার বিরুদ্ধে ঢাকা যুদ্ধ করছে।
ল্যাভরভ বলেন, বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২৩-২৪ নাগাদ শেষ হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়াতে রাশিয়ার একটি বড় অর্থনেতিক অংশীদার বাংলাদেশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ২৪০ কোটি ডলারের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051