বগুড়ার শাজাহানপুর ফুলতলা এলাকায় খালে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ফুলতলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশের খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। শাজাহানপুর কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সৈকত হাসান জানান, বুধবার দুপুরে বর্জ্য নিষ্কাশনের খালে স্থানীয়রা নবজাতকের আর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। এ সময় নবজাতকের মরদেহ দেখার জন্য ফুলতলা এলাকার অনেক মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে অন্তত দুইদিন আগে খালের পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051