বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তার গতকাল বুধবার করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। বিএনপি নেতা ভিপি সাইফুল তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, তার দ্রুত আরোগ্য কামনা করে জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলালসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051