করোনা মহামারি প্রাদুর্ভাব বিবেচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
আজ সোমবার ( ২৪ মে) দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। ডিএনসিসি মেয়র বলেন, করোনা ভাইরাস তথা কোভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাগণের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
মোঃ আতিকুল ইসলাম আগামী মাসের ৩০ জুনের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য সম্মানিত করদাতাগণকে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে। ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মত পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051