ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানোর আশ্বাস দিয়ে টাকা নেওয়াকে কেন্দ্র করে দুই নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগর নেতার বিরুদ্ধে।
নারী নির্যাতনকারী ওই নেতার নাম আবদুল মান্নান। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি । তার বাড়ি বাট্টাজোড় বীরগাঁও গ্রামে।
এঘটনায় নির্যাতনের শিকার রাশেদা বেগম লিখিত অভিযোগে জানান, গত ১৩ জুন বাট্টাজোড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আমার স্বামী আবদুল মোতালেবকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানোর কথা বলে ২০ হাজার টাকা নেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান। কিন্তু আমার স্বামীকে ওয়ার্ড সাধারণ সম্পাদক করা হয় নি। তাই আমি ও আমার মেয়ে ঘটনার সময় রাত সাড়ে ১০ টার দিকে আমাদের প্রদানকৃত টাকা ফেরত চাইতে তার বাড়িতে যাই। টাকা চাওয়ায় আবদুল মান্নান আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে আবদুল মান্নান ও তার সহযোগী মো. হোসাইন আমাকে বিবস্ত্র করে ফেলে নির্যাতন করেন। এসময় আমার মেয়ে খাদিজা বেগম তাদের বাধা দিলে তাকে নির্যাতন করেন তারা। পাশাপাশি আমার গলায় ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তাদের নির্যাতনে আমি গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন আমাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আমি বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা চেয়েছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051