ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদী থেকে ফের অজ্ঞাত পরিচয় বৃদ্ধের খুন হওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ধামরাই থানা পুলিশ উপজেলার কুল্লা ইউনিয়নের চৌট্রাইল এলাকায় ধলেশ্বরী নদী থেকে এ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের ও ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নজরুল ইসলাম রিপন নামে এক গ্রামবাসী জানান, এলাকাবাসী ধলেশ্বরী নদীর চৌট্রাইল অংশে গোসল ও গরু সাঁতরানোর সময় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের (৭০) মরদেহটি ভাসতে দেখেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ এ মরদেহটি দেখতে ধলেশ্বরী নদীর তীরে ভিড় জমান। খবর পেয়ে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ ও এসআই বিশ্বাস ঘটনাস্থলে লাশটি উদ্ধার করেন।
ধামরাই থানার ডিউটি অফিসার এসআই মো. সাখাওয়াত হোসেন বলেন, ধলেশ্বরী নদী থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051