রাজধানীর পুরান ঢাকার বংশালে কেমিক্যালের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পৌনে একঘণ্টার চেষ্টায় সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাসেল শিকদার জানান, সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে ২নম্বর আরমানিটোলা মাঠের পাশের ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে একঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051