ভিন্নবার্তা প্রতিবেদক: আবারো ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন অর্থমন্ত্রী। করোনা মহামারি কালে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দেয়ার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ফ্লাট, প্লট ও শেয়ার বাজারে এ সুযোগ পাবেন লগ্নিকারীরা। তিনি জানান, গত অর্থবছরের (২০২০-২১) প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। এবারেও তিনি কালো টাকা আরো বেশী পরিমান সাদা হবে বলে আশা প্রকাশ করেছেন।যা থেকে প্রচুর পরিমান কর আদায় হবে। যা বাজেট ঘাটতিকে সামাল দিতে সহায়ক হবে।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051