ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন ২০২০ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার বুলগেরিয়ার সেবেতানা পিরোনকোভার মুখোমুখি হওয়ার কথা ছিল ৩৯ বছর বয়সী সেরেনার।
সংবাদ সম্মেলনে তিন বারের চ্যাম্পিয়ন সেরেনা বলেছেন, ৪/৬ সপ্তাহ আমার বসে থাকা উচিত এবং এ সময়টাতে কিছুই করা উচিত হবে না। আমার হাঁটতে কষ্ট হচ্ছে। আমার এ অসুস্থতা কাটিয়ে উঠার চেষ্টা করা উচিত।
উল্লেখ্য, সেরেনা এ পর্যন্ত ২৩টি একক গ্রান্ড স্লাম জিতেছেন। আর একটি জিততে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন মার্গারেট কোর্টের রেকর্ড।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051