ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ৮টার সময় ফ্রিজ বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে ফার্মেসি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের ব্যবহৃত ফ্রিজে রাসায়নিক পদার্থ ও পানি জমে বৈদ্যুতিক লাইনে আর্থিং হয়ে ফ্রিজ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।
পরবর্তীতে ডিপার্টমেন্টের কর্মচারী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান বলেন, মনে হচ্ছে শিক্ষার্থীরা কাজ করে ঠিক মতো ড্রাই করতে পারেনি। এ জন্য অরগানিক সল্ট ফ্রিজের মধ্যে থাকায় গ্যাস হয়ে বিস্ফোরণ হয়েছে। এতে ফ্রিজের একটা দরজা খুলে গিয়ে আগুন লাগে। তবে তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051