ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে স্টারলাইন বাস কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে পরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051