বাংলাদেশ দূতাবাস প্যারিসের সার্বিক সহযোগিতায় এবং ফ্রান্স আওয়ামী লীগ ও অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়েবা) উদ্যোগে ২৪৭ জন প্রবাসীকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট আজ বিকেল ৫টার দিকে ফ্রান্সের চার্লস দ্য গল (সিডিজি) এয়ারপোর্টে অবতরণ করে।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আগত যাত্রীদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ দিলওয়ার হোসেন কয়েস, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ও বিস্তার রোধকল্পে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি সময়মতো ফিরতে পারেননি তাদের অনুরোধের প্রেক্ষিতে এ বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়।
এ বিশেষ ফ্লাইট আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূত ফ্রান্স আওয়ামী লীগ ও আয়েবাকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টকে ও তাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত এ বিশেষ বিমান পরিচালনার যাবতীয় অনুমোদন অতি দ্রুততার সঙ্গে করার জন্য ফরাসি সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি আগত প্রবাসী বাংলাদেশিদের ফরাসি তথা সংশ্লিষ্ট দেশের সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিন/হোম আইসোলেশনে থাকার জন্য আহ্বান জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051