ফ্রান্সের লিয়ন শহরের পার্শ্ববর্তী ভলক্স এন ভেলিনে আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সেখানে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।
লিয়নের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন।
আগুন নেভাতে দমকল বাহিনীর ৬৫টি ইউনিট চলে আসে। ঘটনাস্থলে কাজ করছে তারা।
ফ্রান্সের জরুরি বিভাগ জানিয়েছে, সাত তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
সূত্র: বিবিসি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051