হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। নিত্য নতুন ফিচার ব্যবহারকারীর ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। গ্রুপ চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প তেমন কিছুই হয় না। ছবি কিংবা ভিডিও শেয়ারের সুযোগও রয়েছে এতে।
তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকের অভিযোগ থাকে নোটিফিকেশন নিয়ে। ফোন লক থাকলে হোয়াটসঅ্যাপ কল কিংবা নোটিফিকেশন পান না তারা। পরে ফোন আনলক করলে দেখা যায় অসংখ্য মিসড কল। তবে খুব সহজেই এই সমস্যা সমাধান করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-
> আপনার ফোনের ‘ডু-নট-ডিসটার্ব’ এনাবেল আছে কিনা একবার পরীক্ষা করুন। অ্যানড্রয়েড ফোনের সেটিংসে 'সাউন্ড’ বিভাগে এই অপশন পেয়ে যাবেন। এবার ‘ডু-নট-ডিসটার্ব’ এনাবেল করে দিন।
> হোয়াটসঅ্যাপ কলে নোটিফিকেশন না পেলে অ্যাপ ফোর্স ক্লোজ করুন। এই জন্য হোয়াটসঅ্যাপ আইকনের উপরে ট্যাপ করে হোল্ড করুন। এবার সিলেক্ট করুন ‘অ্যাপ ইনফো’। এর পরে ‘ফোর্স স্টপ’ অপশন সিলেক্ট করে ‘ওকে’ প্রেস করুন।
> কোনো কারণে অ্যাপ নোটিফিকেশন বন্ধ হয়ে গেলেও এই সমস্যায় পড়তে পারেন। এজন্য হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করে হোল্ড করুন। এবার ‘অ্যাপ ইনফো’ সিলেক্ট করে ‘নোটিফিকেশন’ সিলেক্ট করে নিন। ‘শো নোটিফিকেশন’ বাটন বন্ধ করে ফের চালু করে দিন।
> ব্যাকগ্রাউন্ড ডেটা সেটিংস করে নিন। হোয়াটসঅ্যাপ সঠিকভাবে চলার জন্য ২৪ ঘণ্টা ব্যাকগ্রাউন্ড ডেটা প্রয়োজন। তাই ফোনের ব্যাকগ্রাউন্ড ডেটা এনাবেল রয়েছে কি না দেখে নিন। না থাকলে এই অপশন এনাবেল করে দিন।
> ফোনের ব্যাটারি সেভার এনাবেল থাকলে অনেক সময় ফোনের ডেটা ও বিভিন্ন অ্যাপ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ব্যাটারি বাঁচাতে এই কাজ করে আপনার ফোন। তাই ব্যাটারি সেভার এনাবেল থাকলে ফোনে হোয়াটসঅ্যাপ কলের নোটিফিকেশন বন্ধ হয়ে যেতে পারে।
> অ্যাপ ক্যাশ ক্লিয়ার করুন। অনেক সময় কোনো অ্যাপে অনেক বেশি ক্যাশ ডেটা স্টোর হলে তা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে সেই অ্যাপের ক্যাশ ডিলিট করলে ফের তা সঠিকভাবে কাজ করতে শুরু করে। এজন্য ফোনের সেটিংস ওপেন করে ‘অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন’ সিলেক্ট করুন। এবার ‘অ্যাপ ইনফো’ সিলেক্ট করুন। এবার স্ক্রোল ডাউন করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন। এরপরে ‘স্টোরেজ অ্যান্ড ক্যাশ’ সিলেক্ট করে ক্যাশ ডিলিট করে দিন।
> আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে পারেন। অনেক সময় অনেকদিন যাবত ব্যবহার করা হলে পুরোনো ভার্সনে এই সমস্যা দেখা দিতে পারে।
> ফোন নিয়মিত আপডেট করুন। ফোনে কোন অপারেটিং সিস্টেম আপডেট বাকি থাকলে তা ইনস্টল করে নিন। অনেক সময় পুরোনো অপারেটিং সিস্টেম ভার্সন ব্যবহারের কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সমস্যা হয়।
> আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে সার্ভিস আপডেট করে নিন। গুগল প্লে সার্ভিস আপডেট না থাকার কারণে অনেক অ্যাপ ঠিকভাবে কাজ করতে পারে না। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের আগে গুগল প্লে সার্ভিস আপডেট করে নিন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051