বগুড়ার আদমদীঘিতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লিমা আকতারের (১৯) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সোমবার সকালে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর দেড় বছর আগে ফোনের মাধ্যমেই তাদের বিয়ে হয়।
শ্বশুরবাড়ির লোকজন দাবি করছেন- রাতে প্রবাসী স্বামীর সঙ্গে লিমা ঝগড়া করে। পরে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
পুলিশ ও স্বজনরা জানান, প্রবাসী মিঠু হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি প্রায় ছয় বছর আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় যান। সেখান থেকে মোবাইল ফোনে গাইবান্ধার পলাশবাড়ির খলিলের মেয়ে লিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। এরপর থেকে লিমা শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। পারিবারিক বিষয় নিয়ে রোববার রাতে ফোনে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। খাবার শেষে লিমা তার শোবার ঘরে চলে যান।
এরপর লিমা ফোন না ধরায় রাত ১১টার দিকে মিঠু হোসেন বিষয়টি তার বাবাকে অবহিত করেন। বাবা আজিজার রহমান ও অন্যরা দরজায় ডেকে সাড়া পাননি। দরজা ভেঙে ঘরে ঢুকে লিমাকে তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান। তখন তারা লাশ নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, প্রাথমিক তদন্তে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051