সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফেসবুকের স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুটি মিয়া ও একই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল কদ্দুছ। তাদের উভয়ের গ্রাম ইউনিয়নের নিজগাঁওয়ে।
সোমবার (১৭ মে) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান। তিনি জানান, ১৬১ ধারায় গ্রেফতার দেখিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক বজলু মিয়ার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল রবিবার (১৬ মে) সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু উভয়পক্ষের মধ্যে তখনও উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার পুণরাবৃত্তি ঠেকাতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রভাষ কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশ নিজগাঁও গ্রামে গিয়ে ইউপি চেয়ারম্যান কুটি মিয়া ও মেম্বার আবদুল কদ্দুছকে আটক করে থানায় নিয়ে আসেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051