1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফের ৯ দিনের রিমান্ডে আল্লামা বাবুনগরীর প্রেস সচিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১ ৬:৩৫ pm

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আছে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় আসামি ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক মামলায় পাঁচ দিন এবং আরেক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ওই সময় ১৯জনের প্রাণহানি ঘটে। হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয় নিহতরা সবাই তাদের নেতাকর্মী। তখন হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজার ব্যক্তিকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয়জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ