করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।
জাহিদুল কবির বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল শনিবার থেকে ১৪ দিন সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণি, পার্কে আসা দর্শনার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কোভিড-১৯-এর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051