1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফের জনতা ব্যাংকের এমডি হলেন আব্দুছ ছালাম আজাদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ৩:০৩ pm

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আব্দুছ ছালাম আজাদকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার।

বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থাৎ ২০২৩ সালের ২৯ এপ্রিল পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

তবে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে।

গত ৩ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়েছিল। তাকেই আবার নিয়োগ দিতে নতুন করে ব্যবস্থাপনা পরিচালক বা চলতি দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। ফলে দুই কার্যদিবস শূন্য ছিল জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ।

 

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে তাকে প্রথম দফায় তিনবছরের জন্য জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি ওই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং তারও আগে বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আব্দুছ ছালাম আজাদ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ