দীর্ঘ বিরতির পর ফের করোনার ঢেউ শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং শুক্রবার এক সাক্ষাৎকারে দেশবাসীকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সিঙ্গাপুরের টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অং ইয়ে কুং বলেন, গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে। তিন সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ১ হাজার।
করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া এই রোগীদের ৭৫ ভাগই করোনার ওমিক্রন ভাইরাসের দুই উপধরন ইজি পয়েন্ট ৫ এবং এই উপধরনটি থেকে উদ্ভূত এইচকে পয়েন্ট ৩-এ আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সিঙ্গাপুরে করোনার সর্বশেষ ঢেউ দেখা দিয়েছিল গত বছর মার্চ-এপ্রিলে। এপ্রিলের শুরুর দিকে যখন সংক্রণ পরিস্থিতি সবচেয়ে গুরুতর ছিল, সে সময় প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শণাক্ত হয়েছেন।
তবে সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাম্প্রতিক এই ঢেউয়ে কারো মৃত্যু নিয়ে তিনি শঙ্কিত নন, তিনি চিন্তিত হাসপাতালে রোগীর চাপ নিয়ে। এছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মন্ত্রী।
প্রথমত, করোনা মহামারির শুরুর দিনগুলো আমরা পেরিয়ে এসেছি। দ্বিতীয়ত সিঙ্গাপুরের অধিকাংশ প্রাপ্তবয়স্ক করোনার টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। এছাড়া টিকা ও করোনার ওষুধের পর্যাপ্ত মজুতও আমাদের কাছে আছে।’
‘তবে আমি খানিকটা চিন্তিত আমাদের হাসপাতালগুলো নিয়ে। সংক্রমণের হার যদি এভাবে বাড়তে থাককে তাহলে একসময় হাসপাতালে রোগীদের চাপও বাড়তে থাকবে। আমাদের হাসপাতালগুলো কতদূর পর্যন্ত চাপ নিতে পারবে সেটা একটা প্রশ্ন।’
সাধারণ জনগণের উদ্দেশে অং ইয়ে কুং বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ জারির পরিকল্পন এখনও নেওয়া হয়নি। দেশবাসীর প্রতি অনুরোধ, আপনার নিজের উদ্যোগে যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051