ফেনীর ফুলগাজীতে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক যাত্রী। শুক্রবার বিকেলে উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের টিটু মিঞার ছেলে বাচ্চু মিঞা ও মেয়ে খোকনি বেগম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সিরহাট এলাকায় যাত্রী বোঝাই দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশা যাত্রীই গুরুতর আহত হয়।
একপর্যায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভাইবোন দুজনকেই মৃত ঘোষণা করেন এবং আহত অপর আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051