ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বাড়িয়াপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের জোরারগঞ্জ থানা থেকে ছাগলনাইয়ার উদ্দেশে আসছিল। বাড়িয়াপুল পৌঁছালে পেছন থেকে সিএনজিটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051