ফেনীর পরশুরাম উপজেলার একটি জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়ন নিজকালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শারমিন পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, শারমিন পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী মো. শামীমের মেয়ে। সে তার দাদার কাছে যাওয়ার পথে উপজেলার নিজকালিকাপুর এলাকার একটি জলাশয়ে শাপলা ফুল দেখে তুলার চেষ্টা করে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহি উদ্দিন ছুট্টেুা জানান, শারমিন তার দাদার কাছে যাওয়ার পথে জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051