ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাতিকালে দুর্বৃত্তরা আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে খুন করেছে। এ ঘটনার পর গোলাগুলি ও গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়কসংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। এ সময় ডাকাতরা নৈশপ্রহরী মনুকে গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
বাজারে ডাকাতি হচ্ছে লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। টহলরত পুলিশের বিষয়টি থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।
দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নৈশপ্রহরী মান্নানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষণিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত চারজনকে আটক করে।
এ সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলিবিনিময় করে। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এদের মধ্যে আরও একজন মারা যায়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
তবে ধারণা করা হচ্ছে, নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
লাইটনিউজ/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051