1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুটপাতে পড়েছিল ‘ভবঘুরের’ লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৭ pm

রাজধানীর বকশীবাজারের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে তার লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এ কথা জানান শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার।

৫৫ বছর বয়সি মো. আলী নামের ওই ব্যক্তিকে ‘ভবঘুরে’ বলছে পুলিশ।

ওসি বলেন, বকশীবাজার মোড়সংলগ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সীমানাপ্রাচীরের বাইরে একজনের লাশ পড়েছিল। আশপাশের ভবঘুরে অন্যরা তাকে আলী নামেই ডাকত।

ওসি বলেন, ভবঘুরেরা এভাবে ফুটপাতের ওপর দিনের পর দিন পড়ে থাকে। কেউ বুঝতে পারে না জীবিত না মৃত; আলীর ক্ষেত্রেও তাই হয়েছে।
লাশে কিছুটা পচন ধরেছে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে— নেশাগ্রস্ত অবস্থায় দুয়েক দিন আগেই মারা গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ