রাজধানীর উত্তর সিটিতে অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন অমান্য করায় ৫টি প্রতিষ্ঠানকে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর গুলশান বনানী ও বাড্ডা এলাকায় একযোগে চলে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ অভিযান। এ সময় গুলশান এলাকার নামিদামি সব প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।
ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ বলেন, বিজ্ঞাপন প্রদর্শনী কর দিতে হবে। যেই লাগাবে তার ট্যাক্স দিতে হবে। না দিলে ভেঙে ফেলব।
অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটির মেয়র আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051