দ্বিতীয়বারের মতো টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের পেলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘রবিবার’ এবং ‘বিজয়া’ সিনেমার জন্য সমালোচক ক্যাটাগরিতে জোড়া পুরস্কার পেয়েছেন তিনি।
বুধবার (৩১ মার্চ) রাতে জাঁকালো আয়োজনে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০।
ফিল্মফেয়ার পুরস্কারকে বলা হয় ভারতের অস্কার! ২০১৮ সালে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জনপ্রিয় ও সমালোচক দুই ক্যাটাগরিতেই ‘বিসর্জন’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার জিতেন তিনি।
অন্যদিকে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ্ জাহান রিজেন্সী) এবং শুভশ্রী গাঙ্গুলী (পরীণিতা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছেন ‘জ্যেষ্ঠপুত্র’র নির্মাতা কৌশিক গাঙ্গুলী।
এর আগে সোমবার (২৯ মার্চ) প্রকাশ করা হয় মনোনীতদের নাম। এতে রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহার (সোয়েটার) সঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া মনোনয়ন পান ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য।
মনোনয়নে শ্রেষ্ঠ সিনেমার তালিকায় ছিল ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, ‘সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা’।
শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়ন পান বীর চ্যাটার্জি, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051