1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফিল্ডিং কোচকে বিদায়, বিসিবির চিন্তায় স্থানীয় কোচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ৬:৫৫ pm

অবশেষে জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তার সঙ্গে করা সবশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন চুক্তি করা হবে না। আজ (শনিবার) তাকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেছেন, ‘কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন একজন স্থানীয় কোচ দায়িত্ব পালন করবেন। তিনি কে হবেন, সেটি আমরা ১৬ নভেম্বর ফাইনাল করবো। কুকের মেয়াদ শেষ পর্যায়ে আছে। ওর সঙ্গে আমরা চুক্তি নবায়ন করছি না। এজন্য ও এই সিরিজে থাকছে না।’

সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘স্থানীয় কোচের (ফিল্ডিং) কিছু নাম আমাদের হাতে আছে। পাশাপাশি আমরা উঁচুমানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাসখানেকের মধ্যে পেয়ে যাবো।’

২০১৮ সালের জুলাইয়ে গ্যারি কারস্টেনের পরামর্শে নিয়োগ দেওয়া হয় কুককে। তার তখন আন্তর্জাতিক ক্রিকেটের কোনও অভিজ্ঞতা ছিল না। কেপ টাউনে কারস্টেন ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পারফরম্যান্স ডিরেক্টর ছিলেন তিনি। গত সাড়ে তিন বছরে দুই দফা কোচিং স্টাফ পরিবর্তন হলেও কুক টিকে ছিলেন। অবশেষে তাকে বিদায় দিলো বিসিবি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ