ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ ও হামলার প্রতিবাদে ঢাকায় ঈদের দিন গণবিক্ষোভ হয়েছে। শুক্রবার (১৪ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরাইলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতের ঘটনার নিন্দা জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসরাইল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। জাতিসংঘও কিছু বলছে না।
ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। এর জন্য ১৪ মে ঈদের দিন বেছে নেয়া হয়েছে। কারণ ৭৩ বছর আগে ওই রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনরা যেমন প্রতি বছর এ দিনটা কালো দিবস হিসেবে পালন করে। এখন থেকে ইসলামী আন্দোলনও প্রতি বছর দিনটিকে কালো দিবস পালন করবে।
ইসলামী আন্দোলনের ঢাকা উত্তরের সভাপতি ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051