
আজ রাত ১০ টায় কাতারের আমিরের বিশেষ বিমান 'রয়েল এয়ার অ্যাম্বুলেন্স' এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের জমাট দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও।
সরে জমিনে দেখা যাচ্ছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। নেতা কর্মীদের ভিড় দেখা গেছে। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।
জানা গেছে, গুলশান ২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮ টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান 'রয়েল এয়ার অ্যাম্বুলেন্স' টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন বিকেল তিনটা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051