রিভিউ নিয়ে এর আগে সাজিদ খানের বলে বেঁচে গিয়েছিলেন লিটন দাস। আম্পায়ার আউট দিলেও রিভিউতে সেটা বাতিল হয়ে যায়। সাজিদ খানের বলে আবারও এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আঙ্গুল তুললেন। রিভিউ আবেদন করলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এবার আর রক্ষা হলো না। দেখা গেলো স্ট্যাম্প বরাবরই বল থাকছে। এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেলেন মিরাজ।
ইয়াসির আলি রাব্বি মাথায় আঘাত পাওয়ার পর মাঠে নেমে লিটন দাসের সঙ্গে ভালো একটা জুটি গড়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ৪৪ বল মোকাবেলা করে ১১ রানে আউট হয়ে গেলেন তিনি।
মিরাজের পর ইয়াসির আলি রাব্বির কনকাশন হওয়া তথা পরিবর্তিত ব্যাটার নুরুল হাসান সোহান নামলেন মাঠে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫। লিটন ব্যাট করছেন ৩২ রানে। নুরুল হাসান সোহান রানের খাতা খোলেননি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051