ওমানের বিপক্ষে বিশ্বকাপের বাঁচা মরার ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ২১ রানের মাথায় ওপেনার লিটন দাস ও শেখ মেহেদী হাসান ফেরায় বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন আরেক ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান। যদিও নিজের ভুলে রান আউটের শিকার হয়ে অর্শতকের কাছ থেকে ফেরেন এই ব্যাটসম্যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ১০১/৩(১৩.৩ ওভার)।
আজ মঙ্গলবার রাত ৮টায় ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে ওপেনিংয়ে আগের ম্যাচে খেলা সৌম্য সরকারের পরিবর্তে আনেন নাঈমকে।
টসে জিতে ব্যাট করতে আসেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। কিন্তু শুরুটা আগের দিনের মতো হলো। তৃতীয় ওভারের চতুর্থ বলে ডিপ মিডউইকেটে জীবন পাওয়ার পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। জোড়ালো আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় আপিল করে লিটনকে ফেরায় ওমান। মাত্র ৬ রান করে বিলাল খানের শিকার হন তিনি।
তিনে সাকিব আল হাসানের জায়গা এসে শূন্য রানে ফেরেন শেখ মেহেদী হাসান। নিজের বলে নিজেই দুর্দান্ত ক্যাচে এই ব্যাটসম্যানকে ফেরান ফাইয়াজ বাট। চতুর্থ উইকেটের জুটিতে ওপেনার নাঈম শেখের সঙ্গে প্রতিরোধী জুটি গড়েন সাকিব আল হাসান। শুরুতে চাপে পড়ার পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন এই যুগল।
দলীয় ১০১ রানের মাথায় নিজের ভুলে নিজেই রান আউটের শিকার হন সাকিব। দলের বিপর্যয় কাটিয়ে উঠার পর ফাইয়াজ বাট বলে সিঙ্গেলের ডাক দেন নাঈম। কিছুটা ধীর গতিতে দৌড়তে গিয়ে আকিব ইলিয়াসের সরাসরি থ্রোতে আউট হন তিনি। ২৯ বলে ছয় বাউন্ডারিতে ৪২ করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051