জি এম রুহুল আমিন
ভুলেছো কি চেনা পথ অগোচরে?
আমার নিবিড় প্রেম, অমিত ভালোবাসা
কী তার মূল্য দেবে নন্দিতা!
কৃষ্ণপক্ষ শেষ হলে আকাশ যেমন
নতুন চাঁদের প্রহর গোনে
আমার প্রতীক্ষা তেমনই বাড়ে
কখন আসবে সে পূর্ণিমার ক্ষণ
চকোরের ব্যাকুল তৃষা হবে নিবারণ
মনোদিগন্তে জমে দূষিত বাতাস
আমি চাই অমল অক্সিজেন
যখন দখিনা আনে ঝড়ের পূর্বাভাস
প্রজাপতি পাখা গুটায় নিভৃতে
অশনির চঞ্চলতায় কাঁপে ভীরু মন
অন্তরের ভাঁজে স্মৃতিরাশি জমা
কেমনে সরাই তারে বলো প্রিয়তমা
বসন্তের বাতাসে অরণ্যের রোদন
বেমানান প্রকৃতির নীরব দীর্ঘশ্বাস
নেই আজ প্রার্থিত শান্তির সুবাতাস
এখনো ধূসর চোখের পাতায়
স্বপ্নেরা দিন গোনে গোপন প্রত্যাশায়
ফিরবে ফাগুন আবার রঙিন উৎসবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051