অন্যান্য দিনের মতোই গুলি চালনার অনুশীলন করছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে এটা দেখছিলেন এক কিশোর। কিন্তু আচমকা ঘটে গেল অঘটন। মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল সে।
তামিলনাড়ুর পুদুকোট্টাই এই ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্যান্য দিনের মতোই নার্থামালাই শুটিং রেঞ্জে অনুশীলন করছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ফায়ারিং রেঞ্জ থেকে দেড় কিলোমিটার দূরে দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে এটা দেখছিল ১১ বছরের বালকটি। আচমকাই একটি গুলি ছিটকে এসে মাথা ফুঁড়ে বেরিয়ে যায় তার। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে।
ঘটনাস্থলের পাশে উপস্থিত জনতা বালকটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবরে বলা হয়েছে, বালকের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। তার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে গুলি ছিটকে এত দূরে দাঁড়িয়ে থাকা বালকের মাথায় লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই শুটিং রেঞ্জে অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051