1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ফাইবার অপটিকের আমদানির ওপর চার্জ কমানোসহ ৫ প্রস্তাব আইএসপিএবির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১:৫৮ pm

গ্রাহক পর্যায়ে সেবার মান বাড়াতে ফাইবার অপটিকের আমদানির ওপর সরকারি চার্জ কমানো, ইন্টারনেট সার্ভিসের বিলের উপর আরোপিত কর প্রত্যাহারসহ মোট পাঁচটি প্রস্তাবনা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এসব প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) আইএসপিএবির সভাপতি এমদাদুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রাহক পর্যায়ে সেবার মান বাড়াতে এবং গ্রাহকদের খরচ কমাতে আমরা পাঁচটি প্রস্তাবনা এনবিআরকে দিয়েছি। আইএসপি ইন্ডাস্ট্রি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসব প্রস্তাবনার বাস্তবায়ন জরুরি। তাছাড়া ইন্টারনেট সেবা বাংলাদেশ সরকার ঘোষিত ‘জরুরি সেবা’ এর আওতাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। তাই এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে আরও কম দামে ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছি।

প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, আমরা আইএসপি প্রতিষ্ঠানের সব সেবাকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির পরিষেবা (আইটিইএস) এর অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছি। এছাড়া, ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০ শতাংশ আরোপিত কর প্রত্যাহার করা, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ৬৩ দশমিক ৪০ শতাংশ আরোপিত শুল্ক প্রত্যাহার করা, ইন্টারনেট মডেমসহ ইন্টারনেটের বিভিন্ন ইকুইপমেন্টের উপর আরোপিত কর প্রত্যাহার এবং মূসক কমানোর প্রস্তাবনাও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও দফায় দফায় বিভিন্ন প্রস্তাবনা জানানো হয়েছে। আমরা মনে করছি, এখন যে পাঁচটি প্রস্তাবনা জানানো হয়েছে সেগুলো সরকার যদি গ্রহণ করে তবে ইন্টারনেট সেবায় গ্রাহকরা আরও উপকৃত হবেন এবং কমমূল্যে সেবা পাবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ