রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। এছাড়া ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন শিক্ষার্থী। এতে সব মিলিয়ে মোট ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.rajshahieducationboard.gov.bd) পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুনঃনিরীক্ষণে মোট ১৫৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছয়জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার খাতার নম্বর যোগ করতে ভুল হওয়ায় এ শিক্ষার্থীদের ফলাফল ‘ফেল’ এসেছিল।
আরিফুল ইসলাম বলেন, গত ২৮ নভেম্বর সারাদেশের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের ৩২ হাজার ২৫১টি খাতার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসএসসির এ ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। শনিবার বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত এ নতুন ফলফাল প্রকাশ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051