গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের অস্থায়ী বুথে বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সামনে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এদিকে, এখন পর্যন্ত ভোটে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২৩ হাজার ২৬ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২৪ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051