ফরিদপুর শহরের কোমরপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৪ জুন) বিকেল ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জাকির হোসেন (৪৫) ও সবিরুন খাতুন (৫৫)। ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার রাজবাড়ির দিক থেকে আসার সময় সবিরুন নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় প্রাইভেটকারটি ওই নারীর ওপর উঠে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে সংঘর্ষে বাধে। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। প্রাইভেটকারের মালিককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051